ফুল চাষে সরকারি সহযোগিতা চান রাঙামাটির রিমা চাকমা

fec-image

পাহাড়ে ফুল চাষের সম্ভাবনা কাজে লাগিয়েছেন রাঙামাটি সদরের রিমা চাকমা। তিনি দুই শতক জমিতে গাঁদা ফুল চাষ করে প্রতিমাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আয় করছেন। যা দিয়ে তিনি সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাচ্ছেন। বৃহৎ পরিসরে ফুল চাষ করে তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান। পিছিয়ে পড়া পাহাড়ি নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও ফুল চাষে অন্যদের উদ্বুদ্ধ করতে চান। এক্ষেত্রে সরকারের সহযোগিতা চাইছেন রিমা চাকমা।

রিমা চাকমাকে নিয়ে ইত্তেফাক অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় এক কৃষি কর্মকর্তার পরামর্শে দু’বছর আগে বাড়ির পাশের পাহাড়ের ঢালে এক টুকরো পতিত জমিতে রিমা চাকমা শুরু করেন গাঁদা ফুলের চাষ। শুরুতে পুঁজিসঙ্কট থাকলেও তিনি হার মানেননি। ফুল চাষ নিয়ে তাকে শুরুতে অনেকেই অনেক কিছু বলত। ফুল চাষ লাভজনক হবে কী না, এসব নিয়ে হাসিঠাট্টা করত। তবে তার দৃঢ় আত্মবিশ্বাস ছিল তার এই ব্যতিক্রমী উদ্যোগে।

বর্তমানে দুই শতক জমিতে গাঁদা ফুল চাষ করছেন রিমা চাকমা। তবে চাষের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। শীতের মৌসুমে ও বিভিন্ন পূজায় গাঁদা ফুলের চাহিদা বেশি বলে জানান তিনি।

শুধু ফুলের চাষই নয়, নিজেই ফুল বিক্রি করেন তিনি। প্রতিদিন আসামবস্তি-কাপ্তাই সড়কের বিলাইছড়ি পাড়া বাজারে ফুল বিক্রি করেন রিমা। স্থানীয় বাজার ছাড়িয়ে এখন রাঙামাটি শহরের পাইকারি বাজারেও যাচ্ছে রিমা চাকমার ফুল।

রিমার এই অদম্য সংগ্রাম শুধু তাকে নয়, এলাকার অনেক নারীকে অনুপ্রাণিত করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন