ফ্যাসিস্ট হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক ঈদগাঁও প্রশাসন


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ভারতে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত আজকের রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী সংগঠন কর্তৃক সম্ভাব্য নাশকতা ঠেকাতে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ সকাল থেকেই একাধিক দলে ভাগ হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়েছে।
থানার ওসি ফরিদা ইয়াছমিন এতে নেতৃত্বে দেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।
অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, তিনি এক সপ্তাহ পূর্ব থেকে পরিকল্পিত প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তিনি নিজেই টহল দিচ্ছেন। রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার, ফ্যসিস্ট হাসিনা
Facebook Comment

















