parbattanews

বন্যার্তদের মাঝে মহালছড়ি সেনা জোনের চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার (০১ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী জেলার মহালছড়ি উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল শারিয়ার সাফকাত ভূইয়া।

চিকিৎসা সেবা প্রদান করেন ৩ জন বিশেষজ্ঞ ডাক্তার। এদিন চিকিৎসা সেবায় রাঙামাটি সদর হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. জয়া চাকমা ও সেনাবাহিনীর ১ জন মেডিকেল অফিসারের সমন্বয়ে প্রায় ৭ শতাধিক দুস্থ ও হতদরিদ্র বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ সময় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরণের সময় উপযোগী উদ্যোগকে স্থানীয় জনসাধারণ স্বাগত জানায়। বন্যার্ত মহিলা, শিশু ও বয়োবৃদ্ধ জনসাধারণ এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহালছড়ি সেনা জোন সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করে আসছে। এ ধারা ভবিষযতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। এরুপ কার্যক্রমের ফলে সাধারণ মানুষের সেনাবাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং পারস্পরিক সম্পর্কের উন্নতি সাধিত হচ্ছে।

Exit mobile version