বর্ণাঢ্য আয়োজনের পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার সুনিশ্চিতের দাবিতে আন্দোলনরত সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’র খাগড়াছড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে (শনিবার) সকাল ১১টায় শাপলা চত্তর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট স্কুল ও কলেজের অধ্যপক মাহফুজুর রহমান।
অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবিরসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মেলনে মোট ভোটার সংখ্যা ১৩০ জন। ২য় অধিবেশনে ভোট গ্রহণ চলছে।
