স্টাফ রিপোর্টার:
বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ (শুক্রবার) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে সকাল ১০টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে আদালত সড়ক ঘুরে এসে কলেজ সড়কস্থ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে ছাত্রদল নেতৃবৃন্দ। পরে র্যালীটি দলীয় কার্যালয়ে এসে জেলা ছাত্রদলের সিনি: সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম আসাদের সভাপতিত্বে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাক্মা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুবুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মো. শাহ আলম, কুমিল্লাস্থ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেক সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অংগ ও সহযোগি সংগঠনের জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময় দেশের গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার পতনের যে কোন কর্মসূচি পালনে জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনস্বার্থে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ।
