parbattanews

বর্ণিল আয়োজনে পানছড়ি লোগাং জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পানছড়ি ৩’বিজিবি লোগাং জোনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট’২২। এ উপলক্ষে ৩’বিজিবি মাঠকে সাজানো হয়েছিল দৃষ্টিনন্দন সাজে। বাহারী ফেস্টুন আর ব্যানার শোভা পাচ্ছিল মাঠের চারিদিক।

রবিবার (২২ মে) বিকেল সাড়ে তিনটায় হাজারো করতালির মধ্যে দিয়ে বর্ণিল বেলুনে শুভ উদ্বোধনের পতাকা উড়ান অনুষ্ঠানের প্রধান অতিথি (৩’বিজিবি) লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল রুবায়েত আলম। এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলে তিনি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী খেলায় পাইলট ফার্ম বন্ধু একাদশ হিল পাওয়ার স্পোর্টস ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে। টুর্নামেন্টে সর্বমোট ৮টি দল নক আউট পদ্ধতিতে খেলবে। উদ্বোধনী খেলা শেষে বন্ধু একাদশের সাইদুল ও হিল পাওয়ারের লুভর চাকমা অমিক লোগাং জোনের এমন একটি প্রাণবন্ত আয়োজনের জন্য জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Exit mobile version