parbattanews

বাংলাদেশের প্রতি জাতিসংঘ মহাসচিবের সমর্থন-সংহতি পুনর্ব্যক্ত

ছবি সংগৃহীত।

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকারও প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এসব কথা জানান জাতিসংঘের মহাসচিব।ৃ

শুক্রবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে

বৈশ্বিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বিশ্বব্যাপী তেল সংকটের প্রভাব তুলে ধরে বলেন, এতে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে দরিদ্র দেশগুলোর ওপর এর প্রভাব অসমভাবে পড়ছে।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। গুতেরেস আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষ, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে।

Exit mobile version