parbattanews

বাংলাদেশের বাজারে নতুন হ্যান্ডসেট গ্যালাক্সি কোর প্রাইম নিয়ে এলো স্যামসাং

00_SM-G360H(DS)_Standard_Large
কর্পোরেট ডেস্ক :

গ্যালাক্সি কোর সিরিজের সর্বশেষ সংযোজন হিসেবে নতুন বছরে স্যামসাং মোবাইল বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে অভিনব হ্যান্ডসেট গ্যালাক্সি কোর প্রাইম। আকর্ষণীয় ডিজাইন, মেটাল ট্রিম ফিনিশ এবং সাচ্ছ্বন্দ্য সম্পন্ন গ্রিপ সম্বলিত বিশেষভাবে প্রস্তুতকৃত এই হ্যান্ডসেটটি তরুণ প্রান্তের গ্রাহকদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

৪.৫ ইঞ্চি ডিসপ্লে সম্বলিত নতুন গ্যালাক্সি কোর প্রাইম এ রয়েছে আরো উন্নত মাল্টিমিডিয়া এবং ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা। এর ৫ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে উচ্চ মানের ছবি তোলা সম্ভব। এর ডুয়াল সিম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই তাদের দুটি ফোন সংযোগ পছন্দ অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারবেন। ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর এবং ১ গিগাবাইট র‌্যাম এর এই শক্তিশালী ফোনটি দিয়ে ব্যবহারকারীরা এক সাথে একাধিক কাজ করতে পারবেন সহজেই।

ফোনটিতে রয়েছে ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যেটা ৬৪ গিগাবাইট পর্যন্ত বর্ধণশীল। কানেক্টিভিটি হিসেবে ফোনটিতে থাকছে ওয়াই-ফাই বি/জি/এন ও ব্লুটুথ ৪.০। আর দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য থাকছে ২,০০০ এমএএইচ ব্যাটারী। আর ফোনটির আল্ট্রা পাওয়ার সেভিং মোডের সাহায্যে ফোনটি আরো বেশি সময় ধরে ব্যবহারের সুযোগ করে দেয়।

এই বিশেষ স্মার্টফোনটি হোয়াইট এবং গ্রে এই দুটি রঙে বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটির মূল্য মাত্র ১৩,৯০০ টাকা।
গ্যালাক্সি কোর প্রাইম সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে অথবা ঘুরে আসুন নিকটস্থ যে কোন স্যামসাং স্টোর।

Exit mobile version