বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

fec-image

ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাঁকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন ইস্যুতে তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে এএনআই ও এনডিটিভির মতো ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।

প্রসঙ্গত, গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাম্প্রতিক উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা দেওয়া হয়। সেইসঙ্গে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লির কাছে আবেদন জানায় ঢাকা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এম রিয়াজ হামিদুল্লাহ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন