parbattanews

বাংলাদেশ যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটি জেলার লংগদুতে বাংলাদেশ যুব উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২০ জানুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ যুব উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাসেল মাহমুদের উদ্যোগে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মো. মিনহাজ মুরশিদের সহযোগিতায় তীব্র শীতকে কেন্দ্র করে লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় গরিব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় লংগদু উপজেলার সোনাই ৩নং ব্লকের বাসিন্দারা জানান, দুর্গম এলাকা হওয়া এবং জেলা ও উপজেলা সদর থেকে দূরে থাকার কারণে এখানে সাধারণত এ ধরনের সহযোগিতা পৌঁছায় না। প্রচণ্ড শীতের মধ্যেও তারা দীর্ঘদিন অবহেলিত থাকেন। তাই এ মানবিক উদ্যোগের জন্য তাঁরা রাসেল ও মিনহাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পরবর্তীতেও এধর‌নের কাজ ধারাবাহিকভাবে অব‌্যা‌হত থাক‌বে ব‌লে আশ্বস্ত ক‌রেন সংগঠন‌টি।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সোনাই যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি জনাব আব্দুল্লাহ আল মিজান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version