বাইশারীতে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পূর্ণ

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল ও পুরস্কার বিতরণী।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় বাইশারী স্কুল ও কলেজ মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাইশারী যুব ও ক্রীড়া সংগঠনের আয়োজনে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইদগড় চাইল্যাতলী ফুটবল একাদশ বনাম উত্তর বাইশারী ফুটবল একাদশ।
প্রথম ও দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে খেলাটি উভয় দলের কেউ গোল করতে না পারায় গোলশূন্য ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়ায়। রোমাঞ্চকর টাইব্রেকারে, চাইল্যাতলী ফুটবল একাদশ – ৪ ও উত্তর বাইশারী ফুটবল একাদশ ৫ গোল করে এক গোলে উত্তর বাইশারী ফুটবল একাদশ জয়লাভ হওয়ার গৌরব অর্জন করেন।
যুব ক্রীড়া সংগঠনের সদস্য জসিম উদ্দিনের পরিচালনায় টুর্নামেন্টের সভাপতি বান্দরবান জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেল বলেন, “বাইশারী ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ যুবসমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” যুবও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দও গ্রামের ক্রীড়া বিকাশে এমন আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই বলে ও তিনি উল্লেখ করেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধুবী মার্মা, দক্ষিণ চট্টগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ রফিক বসরী, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম, বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল করিম বান্টু, সাবেক সদস্য সচিব আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক আবদুর রশীদ, রাবার বাগানের সিনিয়র ব্যবস্থাপক আল আমিন, শ্রমিকদলের আহ্বায়ক ছব্বির আহমদ, কৃষক সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. হোসাইন ও তার দুই সহকারী।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা। অনুষ্ঠানটি পুরো অঞ্চলে এক উৎসবমুখর ক্রীড়া পরিবেশ সৃষ্টি করে

















