বাইশারীতে বিএনপি নেতার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

fec-image

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাচিং প্রু জেরির নির্দেশনায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনুর সুস্থতা কামনায় খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) আসরের নামাজের পর বাইশারী নুরুল উলুম হাফেজখানা ও এতিমখানায় এই খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মনিরুল হক মনুর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নুরুল উলুম হাফেজখানা ও এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা জাহিদ হোসাইন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ, বিএনপি নেতা জসিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক ছব্বির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রশিদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ার সিকদার, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান আলম, যুবদল নেতা জাফর আলম ও মো. রুবেল, ছাত্রদল নেতা সিহাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং মনিরুল হক মনুসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীরাও অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দোয়া মাহফিল, বাইশারি, বিএনপি নেতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন