বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সন্ধা ৭টায় ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল পালিত হয়েছে।
উপজেলার বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে মৌন মিছিলটি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যামে শেষ হয় ।
এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির মর্যাদার প্রতীক এই আন্দোলনকে যথাযথভাবে স্মরণ করাই মূল উদ্দেশ্য।
এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ পৌর ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
