বাঘাইছড়িতে পার্বত্য চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে গণসমাবেশ

fec-image

পার্বত্য চুক্তির দীর্ঘ ২৮ বছর হলেও চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। চুক্তি করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে, আওয়ামী লীগ সরকারের সাথে নয়। পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র হচ্ছে ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে এসব কথা বলেন বক্তারা।

রাঙামাটির বাঘাইছড়ির তুলাবান উচ্চ বিদ্যালয় মাঠে মারিশ্যা ইউনিয়নের চেয়ারম্যান আপন চাকমা সভাপতিত্বে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জনসংহতি সমিতির সহ ছাত্র বিষয়ক সম্পাদক শ্রী জুয়েল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি জেএসএস সভাপতি পলক জ্যেতি চাকমা। জেএসএস সাবেক সহ সাধারণ সম্পাদক ত্রীদিব চাকমা, সমাপ্তি দেওয়ান সহ অনেক নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, রাঙামাটি, শান্তি চুক্তি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন