parbattanews

বাঘাইছড়িতে বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হতদরিদ্র শতাধিক পাহাড়ি ও বাঙালি পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

বুধবার (১০ ডিসেম্বর) বর্ডারগার্ড পাবলিক স্কুল মাঠে এই চিকিৎসাসহায়তা প্রদান করে বিজিবি। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় চিকিৎসাসহায়তা প্রদান করেন বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা।

এসময় জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) সরেজমিনে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, এতে মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের জেসিও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version