বাঘাইছড়িতে বিজিবি পরিচালিত পাবলিক স্কুলের ২টি শ্রেণিকক্ষ উদ্বোধন

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ডারগার্ড পাবলিক স্কুলের নবনির্মিত নতুন দুটি শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়েছে।

২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ২৭ বিজিবি সারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) ফিতা কেটে নতুন  ভবন উদ্বোধন করেন।

এসময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান পদাতিক , মেডিকেল অফিসার কেপ্টেন অমিত কুমার সাহা এমসি, সহকারী পরিচালক মো: হাফিজুর রহমান, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক  স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।

উপজেলার সনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে বিজিবি মারিশ্যা জোন প্রতিষ্ঠা করে। এর পর থেকে দীর্ঘ ২৬ বছর  সুনামের সহিত শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

এসময় জোন কমান্ডার বলেন, আমার দুটি কন্যাও এই বিদ্যালয়ে পড়াশোনা করে একজন অভিভাবক হিসেবে সবাই একটি সুসংবাদ দিতে চাই আগামী শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণীর পাঠদান শুরু এবং এসএসসি পরীক্ষা কেন্দ্র চালু করার উদ্যোগ নেয়া হবে। পরে শিক্ষার্থীদের মাঝে ফুটবল সহ বিভিন্ন  ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, বিজিবি, বিদ্যালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন