parbattanews

বাঘাইছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে ৩৬ নং সাজেক ইউনিয়নের হরেন্দ্রপাড়া এলাকায় সেনাবাহিনী এক বিশেষ অভিযান পরিচালনার সময় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সাথে সেনাবাহিনীর ব্যাপক গোলাগুলি হয়। সেনাবাহিনীর কঠোর প্রতিরোধে ঠিকতে না পেরে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একে-৪৭ একটি, দেশীয় বন্দুক ৩টি, দেশীয় পিস্তল ১টি, ম্যাগজিন একে -৪৭ ১টি, বল এ্যামুনেশন ৬ রাউন্ড, কার্তুজ ১ রাউন্ড, এমটি-কার্টিজ ৪২টি, ওয়াকিটকি সেট ও ব্যাটারিসহ ৪টি, এ্যামুঃপোচ-১টি, জিপিএস ডিভাইস ১টি, গোপন ভিডিও ক্যামেরা কলম ৩টি, গোপন ভিডিও ক্যামেরা বোতাম-২ টি, চশমা ১টি, ইউপিডিএফ লং লাইভ আর্মব্যান্ড ৫টি, ইউপিডিএফ পতাকা ৩টি, বিভিন্ন ধরনে বই-১০টি, চাঁদা আদায়ে রশিদ বই ২টি উদ্ধার করা হয়।

বর্তমানে ‎ এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। জননিরাপত্তায় সেখানে সেনাবাহিনী কাজ করছে।

‎তবে ইউপিডিএফ এক বিবৃতিতে বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে তাদের আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, এমনকি গুলিবিনিময়ের ঘটনা অস্বীকার করেছে।

Exit mobile version