বাঘাইছড়িতে ২০৫ হেক্টর জমিতে উন্নত জাতের আদা, পেঁয়াজ ও রসুন চাষ


বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নর বরাদম এলাকায় কৃষক ও কৃষাণীদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার (২ মার্চ) এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।
এ সময় বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা নূরে-আলম জানান, বাঘাইছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এবার ১৯০ হেক্টর জমিতে উন্নত জাতের আদা, ১২ হেক্টর জমিতে পেঁয়াজ ও ৩ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে।
সভায় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, রুপকারী ইউনিয়ন ব্লক সুপারভাইজার স্বপন চাকমা সহ শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কারিগরি আলোচনা শেষে স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ, রসুন ও আদা চাষের উপকরণ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ সময় কৃষক-কৃষাণীরা জানান, সরকারি সহায়তা অব্যাহত থাকলে আরও অধিক আদা, পেঁয়াজ, রসুন এবং দেশীয় নানা জাতের মসলা উৎপাদন সম্ভব হবে।

















