বাঘাইছড়ির দূর্গম ৬টি কেন্দ্রে হেলিকপ্টারে ভোটের সরঞ্জামাদি ও কর্মকর্তাদের পাঠানো শুরু

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও আশপাশের দূর্গম ৬টি ভোট কেন্দ্রে বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করে ভোটের সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপোর্ট থেকে এসব সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্গম এসব কেন্দ্রগুলো হচ্ছে: দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, শিয়াল দাহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এবার রাঙ্গামাটির আসনে সাতজন প্রার্থীর বিপরীতে বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১,৩৪৪ জন। পাহাড়ে এবার নির্বাচনের মাঠে আঞ্চলিক দলের কোন প্রার্থী না থাকলেও জেএসএস-এর দুটি ও ইউপিডিএফ-এর একাংশ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দিপেন দেওয়ানকে সমর্থন দিয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল প্রতিক)কে ইউপিডিএফ মূল দল সমর্থন দিয়েছে। ফলে দুর্গম এসব কেন্দ্র ঘিরে নিরাপত্তা সংশয় রয়েছে।

সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ১৩টি প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ৭টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, বাঘাইছড়ি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন