parbattanews

বাঘাইছড়ির সাথে সারাদেশের যান চলাচল শুরু

পাহাড় ধসের ঘটনায় দীর্ঘ ৮ঘন্টা পর অবশেষে সারাদেশের সাথে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার যোগাযোগ সচল হয়েছে। শুরু হয়েছে যান চলাচল। শুক্রবার (৩ মে) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের উপর ধসে পরলে সারাদেশের সাথে বাঘাইছড়ির উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পাহাড় ধসের পর থেকে সড়ক থেকে মাটি সরানোর জন্য সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কাজ শুরু করেছিলো। পরবর্তীতে সকাল থেকে সেনাবাহিনীর সাথে ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপদের কর্তৃপক্ষও যোগ দেয়।

Exit mobile version