প্রেস বিজ্ঞপ্তি:
বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারে আহত ও নিহতদের স্মরণে শোক জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) পার্টি।
বুধবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় জানানো হয়, সোমবার (১৮ মার্চ) উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলা কেন্দ্রের কর্তব্যরত নির্বাচনী দল ফেরার পথে ৯ মাইল এলাকায় গাড়ী বহরে ব্রাশ ফায়ারে আহত ও নিহতদের স্মরণে ইউপিডিএফ (গণতান্ত্রিক) অত্যান্ত মর্মাহত ও শোকাহত। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই হত্যা যজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে যথাশীঘ্র সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তি প্রদানের যথাযথ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।