parbattanews

বাঘাইছড়িতে মারিশ্যা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২-এর শুভ উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে ।

বুধবার (১৮ মে) বিকেল ৩টায় জোন সদর মাঠে রংবেরঙের বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ার হোসেন ভুইঁয়া, পিএসসি, আর্টিলারী।

এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোনোমার হুসেন, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

উক্ত টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করেন। উদ্বোধনী খেলায় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব ও কাচালং নবীন সংঘ ক্লাব অংশ গ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলা শেষে কোন পক্ষ গোলের দেখা না পাওয়ায় অতিরিক্ত ১৪ মিনিটের খেলা শুরুর এক মিনিটের মাথায় এক শূন্য গোলে এগিয়ে যায় পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব।

Exit mobile version