বাঘাইহাটে অসহায় পরিবারের মাঝে বিজিবি’র ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি’র) উদ্যোগে অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়।

আজ রবিবার (১ মার্চ) বাঘাইহাট ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক কর্তৃক সাজেক ইউনিয়নের ৯ নং ত্রিপুরা পাড়ায় গৃহ নির্মাণের জন্য জোনাল ত্রিপুরাকে ঢেউটিন ও অর্থ দেওয়া হয়।

এসময় অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সীমান্তের নিরাপত্তার পাশাপাশি অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন