parbattanews

বাঙালহালিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু আহত

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নম্বর বাঙালহালিয়া শফিপুর এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে বাঙালহালিয়া শফিপুর আবাসিক মুন্সিপাড়ায় আরমান হোসেন (৮) নামক এক শিশুকে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে আরমান গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

উল্লেখ্য যে আরমান খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা হতে নানারবাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন।

Exit mobile version