বাঙ্গালহালিয়ায় দীপেন দেওয়ান

fec-image

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় উপচে পড়া মানুষের ঢল দেখা গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বিকেলে বাঙ্গালহালিয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

নির্ধারিত সময়ের আগেই আশপাশের গ্রাম ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে উপস্থিত হতে থাকেন। সভাস্থল ছাড়িয়ে সড়ক ও আশপাশের খোলা জায়গায়ও বিপুল সংখ্যক মানুষ অবস্থান নেয়। মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, এই উপচে পড়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চায়। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে রাঙামাটি আসনকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করব। সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভা শেষে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় চারপাশ ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।এর আগে দীপেন দেওয়ান উপজেলার চুশাকপাড়া, নারাইছড়ি, হলুদিয়া পাড়া, বাজার এলাকা, তালুকদারপাড়া, নোয়াপাড়া ও হাজীপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে ধানের শীষের ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট চান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন