parbattanews

বাজারমূল্য সহনীয় রাখতে কাপ্তাইয়ে মোবাইল কোর্ট

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাজার নিয়ন্ত্রণ সহনীয় রাখতে মোবাইল কোর্টে সতর্কতা দিলেন ইউএনও। আজ সোমবার (৩মার্চ) দুপুর ১টা হতে আড়াইটা পযন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিন নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য, দোকানে মূল্য তালিকা, হালনাগাদকরণ, ব্যবসায়ীদের দ্রব্য ভাউচার সংরক্ষণ এবং জিনিসপত্রের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের নিদর্শনা প্রদান করেন। কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে যদি নিয়ম না মেনে অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান। ভ্রাম্যমাণ আদালতে প্রথম দিনে কাউকে কোনো জরিমানা না করে সর্তক করে দেয়া হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট চাল, ডাল, তেল, ছোলা, মুড়ি দোকান, ফলের দোকান, সবজি কাঁচামালের দোকান ও মুরগীর দোকান মনিটরিং করে। এসময় কাপ্তাই সহকারী ভূমি কমিশন স্বরূপ মুহুরী ও বাজার অনুসন্ধানকারী অজয় বড়ুয়া উপস্থিত ছিলেন।
ম/হ-০৩/০৩-৫

Exit mobile version