বাণিজ্য, অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন যারা

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। সাথে আছে বিদায়ী অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাও।

এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। তিনি চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসন থেকে নির্বাচিত আবদুল আউয়াল মিন্টু।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে ড. খলিলুর রহমানকে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে ২০২৪ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি, মন্ত্রীসভা, সরকার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন