parbattanews

বান্দবানের প্রবীন সাংবাদিক চবাথুই মার্মার মৃত্যু

বান্দরবানের সিনিয়র সাংবাদিক চবাথুই মার্মা (৫৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি শুক্রবার (২৭ মার্চ) বেলা ১২টা ৫৫ মিনিটে বান্দরবান সুয়ালক ইউনিয়নের আমতলীর মার্মাপাড়ার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে সাংবাদিক চবাথুই মার্মার স্ত্রী ও ৪ সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

সাংবাদিক চবাথুই মার্মা দীর্ঘদিন যাবত কিডনী জটিলতায় অসুস্থ ছিলেন। তিনি বান্দরবান জেলার থানচি উপজেলার হেডম্যান পাড়ায় জম্মগ্রহণ করেন। সে দীর্ঘদিন দৈনিক ভোরের কাগজ ও দেশ টিভির বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কাজ করে ছিলেন। পরে বিডি ২৪. ডটকম ও ৭১ টেলিভিশনে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে সাংবাদিক চবাথুই মার্মার মৃত্যুর খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।

Exit mobile version