বান্দরবানের উজানী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

fec-image

বান্দরবানের উজানী পাড়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘরবাড়িসহ দুটি রেষ্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোথায় থেকে এই অগ্নিকান্ড সূত্রপাত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে শহরে উজানী পাড়া ৫নং ওয়ার্ডের এই ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর সকালে হঠাৎ করে রেষ্টুরেন্ট আগুনের লীলা দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানপাটসহ চারটি ঘর পূড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, ভয়াবহ অগ্নিকান্ডে দোকানপাটসহ চারটি বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন