parbattanews

বান্দরবানের কৃষক চংরেং ম্রোর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার লাভ

Bandarban pic- 15.1

স্টাফ রিপোর্টার:

বান্দরবান সদর উপজেলার বসন্ত পাড়ার কৃষক চংরেং ম্রো বানিজ্যিক ক্ষেত্রে ফলদ বাগান স্থাপনে কৃষি উন্নয়নে দৃষ্ঠান্ত স্থাপন করায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ২০১৫ এর ব্রোঞ্জ পদক লাভ করেছেন।

গত ২৩ ডিসেম্বর ওসমানি স্মতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে চংরেং ম্রো ব্রোঞ্জ পদক লাভ করেন। পদক ও প্রশংসা প্রত্র নিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লার সাথে দেখা করেন কৃষক চংরেং ম্রো। এ সময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুখ জানান, কৃষক চংরেং ম্রো সদর উপজেলার বসন্ত পাড়ায় প্রায় ৩০ একর পাহাড়ী ভূমিতে মিশ্র ও অর্থকারী ফসরের চাষ করেছেন। তার বাগানে আ¤্রপালি, রাগোই, হিমসাগার, গোপালভোগসহ বিভিন্ন জাতের আম বাগান রয়েছে।

এছাড়া ড্রাগন ফল, আমড়া, পেয়ারা ও আদাহলুদও চাষ করেছেন। ঢাকায় ফল মেলায় কয়েক টন আম বিক্রি ও ৫০০ কেজি আম বিদেশে রপ্তানিও করেছেন চংরেং ম্রো।

Exit mobile version