বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত হওয়া দুই পরিবারে পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের সাংসদ সাচিংপ্রু জেরী।
শনিবার ( ১১ জুলাই) দুপুর ১২টার দিকে নিহতের পরিবার দুটিকে দেখতে আসেন এবং সাথে ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ও লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়ছার হামিদসহ জেলা উপজেলার দলীয় বিভিন্ন নেতাকর্মীরা।
এসময় ঘরবাড়ি মেরামতের জন্য দুই পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং আজিজনগর ইউনিয়নের মহিলা মেম্বার রেহেনা আক্তার পাহাড় ধসে গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি মেডিক্যালে চিকিৎসাধীন থাকায় তাকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
