বান্দরবানের মোটরসাইকেল খাদে পড়ে পর্যটক নিহত


বান্দরবানের আলীকদম–থানচি সড়কের আঁকাবাঁকা পাহাড়ি পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সড়কের ১৬ কিলোমিটার এলাকায় দামতোয়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম অজয় বড়ুয়া (২৮)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চিপু বড়ুয়ার ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. হাসান বলেন,মোটরসাইকেলটি আলীকদম থেকে থানচির দিকে যাচ্ছিল। পথে উঁচুনিচু ও আঁকাবাঁকা পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

















