parbattanews

বান্দরবানের লামা থেকে জামায়াতের ৪ নেতা কর্মি আটক

আটক9_113690_121433

লামা প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখা’র আমির প্রভাষক আব্দুল মোনায়েম(৫০) সহ ৪ জনকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে লামা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা গেছে। এছাড়া অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানায়।

আটককৃতরা হল- আব্দুল মোনায়েম(৫০) পিতা- নেজাদুল হক, ইব্রাহিম কাজী(৩৮) পিতা- মৃত আবুল বাশার, নুর জামাল(৫৩) পিতা- মৃত আলী হোসেন ও মারুফ জোয়ারদার(২৩) পিতা- আজগর আলী।  আটক আব্দুল মোনায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামীর লামা উপজেলা শাখার আমির এবং লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক। অন্যান্যরা জামায়েত ও শিবিরের সমর্থক, সাবেক ও বর্তমান নেতা।

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন এর সাথে রাত সাড়ে ৭ টায় যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান,  আটক অভিযান চলমান আছে। এই মুহুর্তে কয়জন আটক হয়েছে বা তাদের এই মুহূর্তে কোন তথ্য দেয়া যাবেনা। আমরা আপনাদের পরে তথ্য দিয়ে জানাবো।

Exit mobile version