আগামী ২ মে অনুষ্ঠিতব্য বান্দরবান জেলা পরিষদের নিকট ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নিয়োগ স্থগিত করা হয়। বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর সাক্ষরিত আবেদন পত্রের প্রেক্ষিতে পরীক্ষা স্থগিত রাখার এই সিদ্ধান্ত নেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার ( ২৭ এপ্রিল) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল সাক্ষরিত চিঠি বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, “উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো চাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২ মে ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগ হিসেবে প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো”।
