বান্দরবানে অবৈধ গ্যাস মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

fec-image

বান্দরবান পৌর শহরে বনরুপা এলাকায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের দুটি গুদামে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো: আরমান ভূইয়া।

এসময় গোপনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার অভিযোগে অহি এন্টারপ্রাইজ ও নুর জাহান এন্টারপ্রাইজ এর মালিক মাহাবুবকে ২০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গুদাম থেকে উদ্ধার করা হয়েছে ১৬টি এলপি গ্যাস সিলিন্ডার। অভিযান শেষে জব্দ করা সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষনিক এলাকার বাসিন্দাদের মাঝে বিক্রি করে দেয়া হয়।

বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো: আরমান ভূইয়া জানান, একটি চক্র বনরূপা এলাকায় অবৈধভাবে গ্যাস মজুদ করে রেখেছে গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় গুদামে মজুদ করে রাখা বেশ কিছু গ্যাস সিলিন্ডার উদ্ধারের পাশাপাশি মাহাবুব নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন,বান্দরবানে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান এই ম্যাজিষ্ট্রেট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন