বান্দরবানে আ.লীগের সাবেক এমপির বাড়িতে আগুন

fec-image

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি মারা যাওয়াকে কেন্দ্র করে বান্দরবানে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এসময় বিক্ষোভকারীরা আ.লীগের সাবেক এমপি বীর বাহাদুর উশৈসিং বাসভবনে আগুন লাগিয়ে দেয়।

আজ রাতে ২টার দিকে রাজার মাঠ সংলগ্ন তার নিজস্ব বাড়িতে আগুন লাগানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভস ও সেনাবাহিনীর ঘটনাস্থলে এসে রাত ২ টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরের ট্রাফিক মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ছাত্র জনতা। পরে এক সমাবেশ থেকে বীর বাহাদুর কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দেয়া হয়।

এবিষয়ে জেলা পুলিশ সুপার মো: আবদুর রহমান জানিয়েছেন, ওসমান হাদী মৃত্যু ঘটনার পর রাত দুইটার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে আ.লীগের সাবেক এমপি বীর বাহাদুর বাসায় অগ্নিসংযোগ লাগিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন