নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের গায়েবেনা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদে জুমা কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাযার নামাজে ইমামতি করেন জেলা জামায়াত আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ।
এসময় প্রেসক্লাব সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্নসম্পাদক মুজিবুর রশিদ, জেলা জামায়াতের সেক্রেটারী এড. আবুল কালাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাক এ্যাড. মাহাতুল হোসেন যত্ন, জামায়াত নেতা দলিলুর রহমান আনসারী প্রমুখ অংশনেয়।
