parbattanews

বান্দরবানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শহীদ মিনার ও যাত্রী ছাউনির উদ্বোধন

10881472_801200029950516_2069484395_n

স্টাফ রিপোর্টার :

বান্দরবানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শহীদ মিনার ও যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদ ও পৌরসভার অর্থায়নে প্রকল্প দুটোর উদ্বোধন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল নকিব আহম্মেদ চৌধুরী।

জানা গেছে, জেলা পরিষদের প্রায় ১৩ লক্ষ এবং পৌরসভা ৬ লক্ষ টাকা ব্যায়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এ শহীদ মিনার ও যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে।

এসময় ৭ ফিল্ড এম্বুলেন্স এর অধিনায়ক লে.কর্ণেল মো. সাখাওয়াৎ হোসেন চৌধুরী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মেজর তপন দীলিপ কুমার, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চংঙ্গ্যা, পৌর মেয়র মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, সচিব তৌহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মং সুই খই মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version