parbattanews

বান্দরবানে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ শুরু হয়েছে। বান্দরবান স্বাস্থ্য বিভাগের আয়োজনে সুয়ালক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) সকালে  স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ সাইফুল্লাহ আজম অনুষ্ঠানিটি উদ্বোধন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মার্মাসহ স্বাস্থ্য বিভাগের ডাক্তার নার্স এবং স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীরা।

জানা যায়, বান্দরবান জেলার ৭ উপজেলায়  ২দিন ব্যাপী  ৭৭৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৫০৮ জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ১০৫জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

Exit mobile version