parbattanews

বান্দরবানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এই প্রতিপাদ্যকে নিয়ে বান্দরবানে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মফিদুল আলমের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার ভুইয়া মাহবুবুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার ,বিআরটিএর পরিদর্শক মো. ফাহাদ সিকদার উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, পথচারীদের পথ চলতে সচেতন হতে হবে। চালকদের সচেতন হতে হবে গাড়ি চালানোর সময়। গাড়ির মালিকদের সচেতন হতে হবে অতিরিক্ত যাত্রী ও মাল পরিবহনে। সবচেয়ে বেশি সচেতন হতে হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ট্রাফিক বিভাগকে। দুর্ঘটনা রোধে উল্টো পথে গাড়ি না চালানো ও সড়কের বিভিন্ন সতর্কতামুলক চিহ্ন মেনে চলার আহ্বান জানান বক্তারা।

সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সরকারি বেসরকারি কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা র‌্যালিতে প্ল্যাকার্ড হাতে অংশ নেয়।

Exit mobile version