parbattanews

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের দুস্থ পরিবারে চেক বিতরণ

Bandarban mp pic-4.7.2014

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের হতে দুঃস্থ পরিবাদের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার বান্দরবান সাংসদের বাস ভবনে পার্বত্য মন্ত্রনালয়ের আপদকালীন পরিস্তিতি মোকাবেলা খাত থেকে ১৩ জন দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ প্রদান করা হয়।

বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম ও পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সরকার দুস্থদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। এইসব প্রকল্পের মাধ্যমে দুস্থরা স্বাবলম্বী হয়ে উঠছে। এছাড়া সরকার ভিজিডি, ভিজিপি, টিআর, মাতৃদুগ্ধসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার দুস্থদের সহায়তা দিয়ে আসছে।

Exit mobile version