বান্দরবানে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও

fec-image

ইনকিলাব মঞ্চে মুখ্যপাত্র ওসমান হাদী মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে বান্দরবানে গতরাতে আ.লীগের সাবেক এমপি বীর বাহাদুর উশৈসিং বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের পর শুক্রবার দুপুর এগারোটায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। এসময় আ.লীগের সাবেক এমপি বীর বাহাদুরসহ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার দাবীতে ২৪ ঘন্টা আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, শুরুতেই বাসভবনে আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের উপর হামলা চালান বিক্ষোভকারীরা। পরবর্তীতে ফিরে আসলেও সেনাবাহিনী সহযোগিতায় পূণরায় গিয়ে ১ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হন। তবে ক্ষয়ক্ষতির পরিমান হিসাব করতে পারেননি বলে জানান তিনি।

বান্দরবান সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, গতকাল রাতে ঘটনাকে কেন্দ্র করে একজন পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। তাকে মাথায় আঘাত করানো ফলে ৬ টি সেলাই করতে হয়েছে। বর্তমানে তারা পুলিশ সুপার কার্যালয়ের ঘেরাও কর্মসূচি দিয়েছে। তবে ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করতে পুলিশ টিম মাঠে রয়েছে বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে অগ্নিসংযোগ ঘটনায় রাজীব নামে এক পুলিশর কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। এসময় বাসভবন ভিতরে থাকা কয়েক কোটি টাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল ওসমান হাদী মৃত্যু কেন্দ্র করে ট্রাফিক মোড় থেকে মিছিল নিয়ে আসে কয়েকজন বিক্ষোভকারীরা। মিছিলটি এসে রাজার মাঠ সংলগ্ন ইমানুয়েল হাসপাতালের সামনে অবস্থান নেন। সেখান থেকে ‘নারেয়েক তাকবীর’ স্লোগান ধরে আ.লীগে সাবেক এমপি বীর বাহাদুর বাসায় ইট পাটকেল ছুড়তে থাকে। বাসভবনে দ্বিতীয় গেট টপকিয়ে টায়ার জ্বালিয়ে প্রথমে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দমকল বাহিনী আগুন নিভাতে আসলে তাদের তোপে মুখে পড়ে ফিরে আসতে হয়। তখন বাসভবনের ভিতরে থাকা দুটি গাড়িসহ প্রয়োজনীয় জিনিসপত্র আগুন জ্বলতে থাকে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছালে একঘন্টা পর আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

অগ্নিসংযোগের ফলে বাসভবনে থাকা দুটি প্যারাডোর গাড়ি, ৬টি ফ্যান, দুটি স্ক্রুটি বাইক, ৪টি এসি টেবিল ফ্যান, পাম্প মোটরসহ আরো বেশ কয়েকটি আসবাবপত্র পূড়ে ছাই হয়ে গেছে। যার পরিমান কয়েকটি কোটি টাকা বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা ও ফায়ার সার্ভিস বাহিনীরা জানিয়েছে, গতকাল ঘটনাকে কেন্দ্র করে ২০ জনের মতন বিক্ষোভকারী ছিলেন। তারা শুরুতেই ইটপাটকেল ছুঁড়তে থাকে। তাদেরকে নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশ ফায়ার সার্ভিস গাড়ির উপর আক্রমন চালায় বিক্ষোভকারীরা। এসময় রাজীব নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন