নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানে ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুুক্তি ব্যবহার শীর্ষক দিন ব্যাপী কর্মশালা করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে কর্মশালার প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভাগের রাঙ্গামটির অতিরিক্ত পরিচালক মো. আবদুল মজিদ। বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে অন্যান্যদের মধ্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসা প্রু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম ও ইক্ষু গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক ইউছুপ জাই। এছাড়া জেলার উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারীগন উপস্থিত ছিলেন। কর্মশালায় কৃষি বিষয়ক বাংলাদেশে উৎপাধিত ধান, ভূট্টাসহ বিভিন্ন কৃষি ফসলের স্লাডিং শো প্রদর্শন করা হয়।