স্টাফ রিপোর্টার:
বান্দরবান পৌর এলাকায় বন্যা দুর্গত ও হত দরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুত্রুবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নিজ বাসভবনে বস্ত্র বিতরণের উদ্বোধন করেন।
এসময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মং ক্যচিং চৌধুরী, সহ-সভাপতি ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) রফিক উল্লাহসহ রাজনৈতিক নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত লোকজন উপস্থিত ছিলেন।
