parbattanews

বান্দরবানে বিএনপির ২১ নেতাকর্মীর জামিন লাভ

স্টাফ রিপোর্টার :

বান্দরবানে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মী জামিন লাভ করেছে। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা আমিনা ফাহিমের আদালতে আত্মসমর্পণ করে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনির নেতৃত্বে ২১ জন নেতাকর্মী।

মামলার অভিযুক্তরা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিনে মুক্তি দেয়। একই মামলায় মঙ্গলবার জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওমর ফারুক, রাশেদ, ছাত্রদলকর্মী সাইফুল, স্বেচ্ছাসেবক দলকর্মী মো. আলী অন্য দুজনসহ ৬জন জামিনে মুক্তি পায়।

সেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি ইকবাল মাহমুদ তুষার ও আওয়মী লীগ কর্মী সিরাজুল ইসলাম বাদী হয়ে দুটি মামলায় ২৭ জনকে আসামী করে এ মামলা দায়ের করে।

Exit mobile version