parbattanews

বান্দরবানে বিদ্যুপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বান্দরবানে সদরে নিজ বাড়িতে বিদ্যুপৃষ্ট হয়ে ক্যওয়ংশৈ মারমা (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে সুয়ালক ইউনিয়নের লামার পাড়া নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি – সুয়ালক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লামার পাড়ার গ্রামে শৈউপ্রু মারমা ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, সকালে নিজ ঘরে খবর দেখতে টিভির চালু করতে যান। এসময় মাল্টিপ্লাগে সুইচ অন করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে সেখানে ক্যওয়ংশৈ মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে যুবকের মরদেহ উদ্ধার করে।

লামার পাড়া বাসিন্দা বিপ্লব বলেন, সকালে নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মারা গেছে। মরদেহ ময়নাতদন্ত না করার জন্য থানায় এসেছি। এই ঘটনায় এলাকাবাসী মধ্যে শোকের ছাড়া নেমে আসছে।

Exit mobile version