parbattanews

বান্দরবানে ভাল্লুকের আক্রমনে জুমচাষী আহত

বান্দরবানের রুমায় জুমের কলা গাছ কাটার সময় দিন দুপুরে ভাল্লুক আক্রমনে কাইন প্রে ম্রো (২৬) নামে জুমচাষী গুরুতর আহত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রুমা গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি – কাইন প্রে ম্রো (২৬), সে গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুইফ পাড়া গ্রামে রুইচং ম্রো ছেলে।

স্থানীয়রা জানান, বেলা বাড়ার সাথে সাথে নিজ জুম পাহাড়ের কলার গাছ কাটতে গিয়েছিলেন জুমচাষী। হঠাৎ করে জঙ্গল থেকে বের হয়ে জুমিয়ার উপর ভাল্লুক আক্রমন করে। পরে তার চিৎকার শুনে আশেপাশে থাকা মানুষজন ছুটে আসলে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালের প্রেরণ করে।

সত্যতা নিশ্চিত করে গ্যালেঙ্গা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানান, নিজ জুমে কলা গাছ কাটার সময় ভাল্লুক আক্রমের শিকার হয়েছে। মনে হয় সেখানে ভাল্লুকের বাচ্চা রয়েছে। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। আহত ব্যক্তি চোখে বেশীর ভাগ আঘাত করেছে বলে জানান তিনি।

Exit mobile version