বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন


যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল ৯টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মো. আবদুর রহমান। কুচকাওয়াজ শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপস্থিত অতিথিরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি, বান্দরবান জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা, পৌরসভা ও সদর উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন।

















