parbattanews

বান্দরবানে যুবলীগ নেতা গ্রেফতার

পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার শহর শাখার উপ-প্রচার সম্পাদক যুবলীগ নেতা রানা চৌধুরী(৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি)সন্ধ্যা ৬টার দিকে শহরের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রানা চৌধুরী আওয়ামী যুবলীগ বান্দরবান শহর শাখার উপ-প্রচার সম্পাদক পদে নিয়োজিত ছিলেন। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে বান্দরবান সদর থানায় রাখা হয়েছে।

Exit mobile version