বান্দরবানে যৌথ অভিযানে অবৈধ পপি ক্ষেত ধ্বংস


বান্দরবানের দুর্গম ডিমপাহাড় ও সাঙ্গু নদী মধ্যবর্তী পার্বত্য এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭টি স্থানে প্রায় ৪৩ একর পপিক্ষেত ধ্বংস করেছে। ২২ ও ২৩ ফেব্রুয়ারি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ওই সব এলাকায় আরও যেসব জমিতে অবৈধ পপি চাষ চলমান রয়েছে, তা নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত ও মাদকদ্রব্যের বিস্তার রোধে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

















